মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : June 29, 2022

সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৯ই জুলাই এসব দেশে ঈদুল আযহা উদযাপিত হবে।

আরব নিউজ বুধবার (২৯শে জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে এশিয়ার কয়েকটি দেশ। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাইয়ের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে ১০ জুলাই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে পাকিস্তানের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ১০ জুলাই। অন্যদিকে বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (পহেলা জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ই জুলাই (১০ই জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হতে পারে। চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী শনিবার (দোসরা জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ উদযাপিত হবে ১১ই জুলাই।

ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আযহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়।


অন্যান্য সংবাদ