মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ডক্টর ইউনূসসহ দেশের উন্নয়নে ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি মন্ত্রীদের

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : June 29, 2022

ড. ইউনূসসহ প্রত্যক্ষ-পরোক্ষভাবে দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিচার ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মনে করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। ‌‘পদ্মা সেতু: সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা’ শীর্ষক সম্প্রীতি বাংলাদেশের গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন ।

শ ম রেজাউল করিম বলেন, পদ্মা সেতুর উদ্বোধনে পাকিস্তান অভিনন্দন জানালেও, তাদের অনুসারীরা প্রশংসা করতে পারছে না। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মা সেতুর মাধ্যমে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন শেখ হাসিনা। বাংলাদেশের সক্ষমতা যে বেড়েছে তা আজ প্রমাণিত। এই সেতুর সৌন্দর্য ব্যাহত হয় এমন কিছু করা ঠিক হবে না বলেও স্মরণ করিয়ে দেন তিনি।

সংষ্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, সমালোচক অবিবেচক ষড়যন্ত্রকারীরা থাকবেই। কিন্তু শেখ হাসিনা ঝুঁকি নেন বলেই দেশ এতোদূর এগিয়ে এসেছে। শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, ভূরাজনৈতিক মেরুকরণ বা সমীকরণেও এই সেতুর কারণে বাংলাদেশের গুরুত্ব অনেক বাড়বে বলে মন্তব্য করেন আলোচকরা।


অন্যান্য সংবাদ