শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সেনেগালে নৌকায় আগুন লেগে অন্তত ১৪ অভিবাসীর মৃত্যু

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : June 29, 2022

দক্ষিণ সেনেগালে একটি নৌকায় আগুন লেগে অন্তত ১৪ অভিবাসী মারা গেছে। স্থানীয় একজন মেয়র এবং এক স্বাস্থ্য কর্মকর্তা এএফপিকে মঙ্গলবার এ কথা জানান।

সোমবার আগুন লাগার পর কাসামান্সের উপকূলীয় শহর কাফাউন্টাইনের মেয়র ডেভিড দিয়াট্টা বলেন, ‘আমরা ১৪ টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।’

শহরের প্রধান নার্স বুরামা ফাবোর বলেছেন, ২১ জন আহত হয়েছে, এদের মধ্যে ৪ জনের পোড়া গুরুতর। নৌকাটিতে প্রায় ১৪০ জন লোক ছিল, যাদের শনাক্ত করা সম্ভব হয়েছে তাদের মধ্যে ৯০ হন প্রাণে রক্ষা পেয়েছেন।

মেয়র দিয়াট্টা বলেছেন, ‘সেখানে গিনি, নাইজেরিয়া, গাম্বিয়া ও সেনেগালের নাগরিকরা রয়েছেন।’ তবে এখনো নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।’

মেয়র বলেন, ‘বেঁচে থাকা ব্যক্তিরা বলেছেন, যে কারো ধুমপান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যেখানে ধুমপান করা হয় সেখানে জ্বালানি ছিল।’

নাইজেরিয়া থেকে গাম্বিয়া হয়ে সেনেগালে আসা এক পিতার বক্তব্য বর্ণনা করে তিনি বলেন, ঘটনায় তিনি ট্রমাটাইজড। ‘তিনি এখনো তার স্ত্রী এবং সন্তানদের খুঁজে পাননি।’

মেয়র বলেন, ‘এখানে কোন ডাক্তার নেই, কেবল নার্সরা আছেন; আমাদের মর্গ নেই, তাই অবিলম্বে লাশ দাফন করতে হবে।’
তিনি বলেন, ‘তাদের পরিবার কখনো জানতে পারবে না, তারা বেঁচে আছেন অথবা মারা গেছেন।’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


অন্যান্য সংবাদ