সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : June 28, 2022

সিরিজের শেষ টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক ইংল্যান্ড। আগের দুই টেস্টে ৫ উইকেটে জয় পেয়েছিল স্বাগতিকরা। লিডসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের মঞ্চ আগের দিনই গড়ে ফেলে ইংলিশরা। সোমবার শেষ দিনে তাদের দরকার ছিল ১১৩ রান। তখনও হাতে ৮ উইকেট।

মাঝে বৃষ্টির কারণে ভেস্তে যায় প্রথম সেশন। পরে খেলা শুরু হলে লক্ষ্যে পৌঁছাতে বেশি সময় নেননি ইংলিশ ব্যাটাররা। ১৫ ওভার ২ বল খেলে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। পঞ্চম দিনের শুরুতে প্রথম ওভারেই ওলে পোপের উইকেট তুলে নেন টিম সাউদি। ১০৮ বলে ৮২ রান করে আউট হন তিনি।

এই ধাক্কা সামলে এরপর আর পেছনে ফিরতে হয়নি ইংলিশদের। ব্যাটিংয়ে বেয়ারস্টো টেস্ট ক্রিকেটে রীতিমতো ওয়ানডে ও টি-২০ আমেজ দেন। ৭১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

বেয়ার স্টো ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৪৪ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন। আরেক ব্যাটার জো রুট আগের দিনের ৫৫ রান নিয়ে ব্যাটিং শুরু করেন। ১১ চার ও ২ ছক্কায় তার ব্যাট থেকে আসে ১২৫ বলে ৮৬* রানের দারুণ একটি ইনিংস। পোপ আউটের পর বেয়ারস্টোর ঝড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় সেশনেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।

প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন ডানহাতি ব্যাটার জো রুট। ২টি সেঞ্চুরি ও ১ ফিফটিতে ৯৯.০০ গড়ে ৩৯৬ রান করায় তিনি এ পুরস্কার পান।

১৫ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় ৭ নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড। অপরদিকে ১৫ টেস্টে ২৮ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড নেমে গেছে ৮ নম্বরে। এই চক্রে ৯ টেস্টে ১৬ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে বাংলাদেশ।


অন্যান্য সংবাদ