সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সাকিবের প্রশ্ন বাংলাদেশে টেস্ট দেখে কয়জন

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : June 28, 2022

পরিবর্তন চান সাকিব আল হাসান। ক্রিকেটারদের মানসিকভাবে আরও দৃঢ় হওয়ার অপেক্ষায় বাংলাদেশ টেস্ট অধিনায়ক। তবে অভিজাত এই ফরম্যাটে টানা ব্যর্থতার দায় শুধু ক্রিকেটারদের দিতে নারাজ সাকিব। দুই দশক পেরোলেও দেশে কিংবা দলে টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠার কারণ সামনে আনছেন দলের অন্যতম এই সিনিয়র ক্রিকেটার।

টেস্ট ব্যর্থতা পিছু ছাড়ছে না। সিরিজের আগে অধিনায়ক পরিবর্তন হলো, মাঝপথে একাধিক ক্রিকেটার ঢাকা থেকে গিয়ে একাদশেও জায়গা পেলেন। কিন্তু ফল কিংবা দলের পারফরম্যান্সে পরিবর্তন নেই, শুধু অসহায় আত্মসমর্পণ।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আমরা যতটা ক্যারেক্টার শো করতে পারতাম যতটা আমাদের ক্যাপাবিলিটি আছে ক্যারেক্টার শো করার যতটা টাফ আমরা হতে পারি ততটা টাফ আমরা ছিলাম না।

পরিবর্তন চান সাকিব। ক্রিকেটারদের মনোবল, আত্মবিশ্বাস আর দৃঢ়তার অপেক্ষায় অধিনায়ক। অথচ এই ফরম্যাটে এখন আর নবীন দল নয় টিম টাইগার্স।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, পরিবর্তন আনতে হবে। সেটার জন্য আসলে আমাদের নিজেদের চিন্তাগত পরিবর্তনটাও খুব জরুরি। তাই সে জায়গাগুলো নিয়ে কাজ করার আছে।

দুই দশক পেরিয়েও দেশে কিংবা দলে টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠার আক্ষেপ সাকিবের।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, খেলোয়াড়দের এখানে খুব বেশি দোষ দেয়াটা ঠিক হবে না। শুধু খেলোয়াড়দেরই দোষ দিলে হবে না। আমাদের দেশের সিস্টেমটাই কিন্তু এমন। আপনি কবে দেখছেন বাংলাদেশে ৩০ হাজার বা ২৫ হাজার দর্শক মাঠে এসেছে টেস্ট দেখতে? ইংল্যান্ডে তো প্রতি ম্যাচে (টেস্ট) এরকম দর্শক থাকে। টেস্টের সংস্কৃতিটাই আমাদের দেশে ছিল না কখনো, এখনো নেই। সবাই মিলে যদি একসঙ্গে পরিকল্পনা করে আগানো যায় তাহলেই হয়তো কিছু সম্ভব হবে। নইলে আসলে খুব বেশি দূর আগানো সম্ভব হবে না। কারণ আমাদের টেস্টের সংস্কৃতিই নেই।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অধ্যায় শেষ। এখন টি টোয়েন্টিতে মনোযোগ দলের। এশিয়া কাপের দারুণ প্রস্তুতির লক্ষ্য সাকিবের।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, খুব ভালো একটা মাইন্ডসেট নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে শ্রীলঙ্কাতে। কারণ আমরা জানি এশিয়া কাপটা খুবই কঠিন হবে। যেখানে ভারত, পাকিস্তান, আফগানিস্তান এই তিনটা এশিয়ার মধ্যে ভালো একটা দল।

শনিবার শুরু সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ। তিন টি টোয়েন্টির প্রথম দুটি ডমিনিকায়।


অন্যান্য সংবাদ