সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আবারও ইংল্যান্ডের হোয়াইটওয়াশের মুখে নিউজিল্যান্ড

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : June 27, 2022

নিউজিল্যান্ডকে এর আগে টেস্টে পাঁচবার হোয়াইটওয়াশ করে ইংল্যান্ড। ষষ্ঠবারের মতো আবারও কিউইদের হোয়াইটওয়াশ করার প্রহর গুণছে ইংলিশরা। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে স্টোকস বাহিনী।

হেডিংলিয়ে তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের শেষে সুবিধাজনক জায়গায় ইংল্যান্ড। সোমবার ম্যাচের (২৭ জুন) শেষ দিন স্বাগতিকদের জয়ের জন্য প্রয়োজন আর ১১৩ রান। বেন স্টোকসদের হাতে রয়েছে ৮ উইকেট।

এর আগে ম্যাচের চতুর্থ দিন নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩২৬ রানে। সফরকারীরা ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ২৯৬ রানের লক্ষ্য দেয়।

হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেক্স লি (৯) এবং জাক ক্রাওলে (২৫) দ্রুত আউট হয়ে গেলে চাপে পড়ে যান স্টোকসরা। কিন্তু তৃতীয় উইকেটের জুটিতে অলি পোপ এবং জো রুটের অনবদ্য ব্যাটিং আবার ম্যাচে ফিরিয়ে আনল আয়োজকদের। দিনের শেষে পোপ ৮১ রান এবং রুট ৫৫ রান করে অপরাজিত রয়েছেন।

তৃতীয় উইকেটের জুটিতে স্বাগতিকদের স্কোর বোর্ডে যুক্ত হয়েছে ১৩২ রান। কিউই বোলারদের পাল্টা আক্রমণ করে কার্যত দিশেহারা করে দেন তারা। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের রান ২ উইকেটে ১৮৩। নিউজিল্যান্ডের সফলতম বোলার মিচেল ব্রেসওয়েল ৭০ রান খরচ করে ১ উইকেট পেয়েছেন।

রোববার (২৬ জুন) নিউজিল্যান্ড তৃতীয় দিনের ৫ উইকেটে ১৬৮ রান নিয়ে খেলা শুরু করে। আগের দিনের অপরাজিত ব্যাটার ডারেল মিচেল করেন ৫৬ রান। অপর ব্যাটার টম ব্লানডেল ৮৮ রান করে অপরাজিত থাকেন। তাদের ষষ্ঠ উইকেটের জুটিতে ওঠে ১১৩ রান। কিন্তু শেষের দিকের ব্যাটাররা রান না পাওয়ায় ইংল্যান্ডকে কঠিন লক্ষ্য দিতে পারেনি কিউয়িরা। নিউজিল্যান্ডের শেষ চার ব্যাটারের মিলিত অবদান ১৫ রান।

এক সময় ৫ উইকেটে ২৭৪ রান থেকে ৩২৬ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। অর্থাৎ, দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের শেষ ৫ উইকেট পড়ল মাত্র ৫২ রানে। ৬৬ রান দিয়ে ৫ উইকেট নেন ইংল্যান্ডের জ্যাক লিচ। ৬৬ রানে ৩ উইকেট ম্যাথু পটের। একটি করে উইকেট পেয়েছেন জেমি ওভারটন এবং রুট।


অন্যান্য সংবাদ