রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রথমদিনই চাপমুক্ত দৌলতদিয়া-পাটুরিয়া

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : June 26, 2022

পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের পারাপারের চাপ কমেছে। ব্যস্ততম এই নৌরুট রবিবার (২৬ জুন) সকাল থেকেই হালকা যানবাহন পারাপার হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (২৪ জুন) সকাল ৬ টা থেকে শনিবার(২৫ জুন) সকাল ৬ পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ৬ হাজার নয়শো ১৭ টি যানবাহন পারাপার করা হয়েছে। শনিবার (২৫ জুন) সকাল ৬ টা থেকে রোববার (২৬ জুন) সকাল ৬ টা পর্যন্ত সাত হাজার ছয়শো ৫৮ টি যানবাহন পারাপার করা হয়েছে। মাওয়া ঘাট বন্ধ থাকায় বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যা থেকে এ নৌরুটে বাড়তি যানবাহনের চাপ পড়ে।

আজ পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট আগের মতো স্বাভাবিক রয়েছে। তবে পদ্মা সেতু উদ্বোধনের পর এ নৌরুটে যাত্রী ও যানবাহনের পারাপার অনেকটা কমেছে। যানবাহন ঘাটে আসা মাত্রই রানিং এ নৌরুর পারি দিয়ে গন্তব্য স্থলে চলে যাচ্ছে।

জানা গেছে, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ২১টি ফেরি চলাচল করছে।


অন্যান্য সংবাদ