রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টারের নাম : / ৪৫ জন দেখেছেন
আপডেট : June 26, 2022

রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকচাপায় দুই জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত অবস্থায় একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা মোটরসাইকেলের যাত্রী ছিলেন।

শনিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে তিনজ দৌলতদিয়া থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। মকবুলের দোকান সংলগ্ন নবুওছিমুদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুইজন ঘটনাস্থলে মারা যান।

স্থানীয়রা আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঘটনার পর ঘাতক ট্রাককে আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


অন্যান্য সংবাদ