সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

লা লিগার নতুন মৌসুমে রিয়াল-বার্সার লড়াই হবে কবে?

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : June 24, 2022

স্প্যানিশ লা লিগার ২০২২-২৩ মৌসুমের সূচি প্রকাশিত হয়েছে। চলতি বছরের ১৪ আগস্ট পর্দা উঠবে স্পেনের এই শীর্ষ ফুটবল লিগের ৯২তম আসর। আসরের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২০২৩ সালের ৪ জুন।

বৃহস্পতিবার (২৩ জুন) স্থানীয় সময় বিকালে লা লিগার নতুন মৌসুমের সূচি ঘোষণা করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। প্রথম রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হবে তুলনামূলক সহজ প্রতিপক্ষের।

তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল-বার্সার এল ক্লাসিকোর জন্য অপেক্ষা করতে হবে দুই মাস। নবম রাউন্ডে মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর। ম্যাচের ভেন্যু রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু। আর ২৬তম রাউন্ডে আগামী ১৯ মার্চ পরের এল ক্লাসিকো গড়াবে বার্সার মাঠে।

আসন্ন কাতার বিশ্বকাপের জন্য এবার লা লিগার মাঝপথে থাকছে লম্বা বিরতি। ফুটবলের মহাযজ্ঞের পর আগামী ২০২৩ সালের ঠিক আগমুহূর্তে ফের চালু হবে আসর।


অন্যান্য সংবাদ