মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

পশ্চিমবঙ্গে দুই বাংলাদেশি যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নাম : / ৫১ জন দেখেছেন
আপডেট : June 24, 2022

জঙ্গি সন্দেহে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ডোমজুড়ের বাঁকড়া নয়াবাজ থেকে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের হাতে দুই বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের নাম মোহাম্মদ সুমন (২৭) এবং মোহাম্মদ মনির (৩০)। তাদের কাছ থেকে জাল আধার কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড এবং জাল পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা করেছে পুলিশ।

পুলিশ জানায়, তারা এক মাস আগে রিপন নামধারী এক দালালের মারফত ভারতের ত্রিপুরার রাজ্যের সীমান্ত অবৈধভাবে অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করে। পরে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার ডোমজুড়ে মইনুল কবীর নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতে শুরু করে।

এর মাস তিনেক আগে বাঁকড়া এলাকা থেকে রাজ্য পুলিশের এসটিএফের হাতে এক জেএমবি সদস্য গ্রেপ্তার হলেও বাকিরা পালিয়ে যায়। পলাতক সেই জঙ্গিদের সঙ্গে সন্ধানে চালানো অভিযানেই এই দুই বাংলাদেশি নাগরিক পুলিশের জালে ধরা পড়ে।

তবে এদের সঙ্গে জঙ্গি যোগ আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। গ্রেপ্তার ব্যক্তিদের থেকে পাওয়া তথ্য খতিয়ে দেখতে পাঠানো হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনএইএর কাছে। তাদের বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।


অন্যান্য সংবাদ