সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দুর্ঘটনার কবলে রোনালদোর গাড়ি

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : June 21, 2022

দুর্ঘটনার কবলে পড়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিলাসবহুল গাড়ি। একটি বাড়ির দেয়ালকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেছে তার গাড়ির সামনের অংশ। ভেঙে পড়েছে বাড়ির দেয়ালও।

বৃটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ জানিয়েছে, গতকাল সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

তবে ভালো খবর হচ্ছে দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের এ ফুটবলার। গাড়িটি চালাচ্ছিলেন তার এক কর্মী।

জানা গেছে, রোনালদোর গাড়িটি স্পেনের একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় একটি বাড়ির দেয়ালে সজোরে ধাক্কা মারে। ২০১৮ সালে ১.৭ মিলিয়ন ইউএস ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় পৌনে ১৬ কোটি টাকা) ‘বোগাতি ভেরন’ ব্র্যান্ডের এই গাড়িটি কিনেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড।

স্পেনের মায়োরকাতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সিআরসেভেন। ব্যক্তিগত বিমানেই স্পেনে গিয়েছেন। আর জাহাজে করে দু’টি গাড়ি স্পেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। তার মধ্যে একটি গাড়িই দুর্ঘটনায় পড়ে।

এদিকে, দুর্ঘটনার পর রোনালদোর কয়েকজন প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়ির মালিককে দেয়ালটি সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।


অন্যান্য সংবাদ