শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সিরিয়ায় বাসে হামলায় ১৩ জন নিহত

রিপোর্টারের নাম : / ৬৫ জন দেখেছেন
আপডেট : June 21, 2022

সিরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ৩ জন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উত্তরাঞ্চলের রাক্কা ও হোমস শহর সংযোগকারী হাইওয়েতে এ হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে এতথ্য নিশ্চিত করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জন সেনা সদস্য এবং দুইজন বেসামরিক লোক। আহত তিনজন সেনা সদস্য। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করছেন চিকিৎকরা।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানায়, একটি বেসামরিক বাসকে লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা। বাসটিকে সামরিক যান বলে উলে­খ করেছে যুদ্ধ-বিগ্রহ পর্যবেক্ষক এ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এসওএইচআর। সংস্থাটি আরও জানায়, আল-রাক্কা মরুভূমির জাবাল আল-বাশারি এলাকায় ওই সামরিক যানে হামলা চালিয়েছে, ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট-আইএসআইএল বা আইএসআইএস।

এদিকে, এই হামলার দায় শিকার করেছে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট-আইএসআইএল বা আইএসআইএস।


অন্যান্য সংবাদ