সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বয়ফ্রেন্ডের পেটখারাপ, সমুদ্র থেকে ফিরলেন টেনিস সুন্দরী

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : June 19, 2022

টেনিস দুনিয়ায় লাস্যময়ী হিসাবেই পরিচিত ইউজিনি বুশার্ড। কানাডার খেলোয়াড় চোটের জন্য প্রায় এক বছরের বেশি সময় কোর্টের বাইরে। এই সুযোগে ডেটিংয়ে গিয়েছিলেন বুশার্ড। কিন্তু সেখানেও এক রাশ বিরক্তিই সঙ্গী হলো তার। কারণ, যার সঙ্গে ডেটিংয়ে গিয়েছিলেন তিনি অদ্ভুত কাণ্ড ঘটালেন।

ডান কাঁধের অস্ত্রোপচারের পর এখনও টেনিস কোর্টে ফেরেননি বুশার্ড। সুস্থ হওয়ার প্রক্রিয়া চলছে। ফলে তার হাতে রয়েছে অবসর সময়। সেই সুযোগেই ডেটিংয়ে গিয়েছিলেন ২০১৪ সালের উইম্বলডন রানার্স।

কিন্তু কী হয়েছিল ডেটিংয়ে? সঙ্গী পছন্দ হয়নি তার? বিষয়টা তেমন নয়। পছন্দ হয়েছিল বলেই সেই পুরুষের সঙ্গে সমুদ্রসৈকতে সময় কাটাতে গিয়েছিলেন বুশার্ড। শুরুটাও খারাপ হয়নি। কিন্তু কিছুক্ষণ পর থেকে প্রায় একাই সৈকতে বসে থাকতে হয় বিকিনি পরিহিতা বুশার্ডকে। কারণ, তার সঙ্গী প্রতি ১৫-২০ মিনিট অন্তর ছুটছিলেন প্রকৃতির ডাকে সাড়া দিতে। খাদ্যে বিষক্রিয়ার জন্য সঙ্গীর পেট বার বার মোচড় দিচ্ছিল। আর তিনি ছুটছিলেন শৌচাগারে।

বুশার্ড বলেছেন, ‘এ ভাবেই বেশ কিছুক্ষণ কাটার পর অত্যন্ত বিরক্ত লাগছিল। ভেবেছিলাম সমুদ্রের ধারে একটু শান্তিতে প্রেম করব। দূর! সারাক্ষণ একাই বসে থাকতে হল। শেষে বিরক্ত হয়ে ছেলেটাকে ওখানেই টাটা করে বাড়ি চলে যাই।’

বুশার্ড এখন অনেকটাই সুস্থ। দীর্ঘ দিন না খেলায় ডব্লুটিএ ক্রমতালিকার বাইরে চলে গিয়েছেন টেনিস বিশ্বের সাবেক পাঁচ নম্বর তারকা। এ বারের উইম্বলডনেও খেলবেন না। শনিবার (১৮ জুন) নাম প্রত্যাহার করে বুশার্ড জানিয়েছেন, ‘উইম্বলডন থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। ডব্লুটিএ এ বারের প্রতিযোগিতায় পয়েন্ট রাখছে না। কাঁধের অস্ত্রোপচারের জন্য আমার খুব কম সংরক্ষিত পয়েন্ট রয়েছে। উইম্বলডন খেলতে আমার খুবই ভাল লাগে। তাও নাম তুলে নিতে হওয়ায় খারাপ লাগছে। এত কম সংরক্ষিত পয়েন্ট নিয়ে খেলতে নামা ঝুঁকির হতে পারে।’


অন্যান্য সংবাদ