সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ তামিমের

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : June 16, 2022

দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। মুশফিকের পর এই অর্জনের সাক্ষী হন বাঁহাতি এই ওপেনার। উইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে পাঁচ হাজারি ক্লাবে নাম লেখান তামিম।

১৯ রান দূরে থেকে আজ বৃহস্পতিবার (১৬ই জুন) অ্যান্টিগা টেস্টে নামেন তামিম। অন্যপ্রান্তে ব্যাটসম্যানরা যখন হাবুডুবু খাচ্ছিলেন তখন তিনি ছিলেন অবিচল। উল্টো বাউন্ডারি মেরে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। সপ্তম ওভারের দ্বিতীয় বলে রোচকে ফ্লিক করে তিন রান নেন বাঁহাতি এই ওপেনার। তাতে ৫ হাজার টেস্ট রানের মাইলফলক অর্জন করেন তামিম।

এই মাইলফলক স্পর্শ করতে তার লেগেছে ১৩০ ইনিংস। যেখানে বাংলাদেশের হয়ে প্রথম এই কীর্তি গড়া মুশফিকের লেগেছে ১৪৯ ইনিংস। হজ পালন করবেন বলে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নেওয়া মুশফিকই ৮২ টেস্টে ৫২৩৫ রান নিয়ে এখন বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক। এই সিরিজে তামিম সুযোগ পাচ্ছেন মুশফিককে পিছনে ফেলে চূড়ায় ওঠার।


অন্যান্য সংবাদ