রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শুধু কুমিল্লা নয়, কোনো নির্বাচনেই যাবে না বিএনপি: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি / ৩৪ জন দেখেছেন
আপডেট : June 15, 2022
শুধু কুমিল্লা নয়, পুরো নির্বাচান কমিশনকে ধ্বংস করেছে সরকার: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুরো নির্বাচন কমিশনকে (ইসি) ধ্বংস করেছে এ সরকার। তাই শুধু কুমিল্লা সিটির নয়, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনেই যাবে না বিএনপি।

বুধবার (১৫ জুন) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনকে সরকার এমন জায়গায় নিয়ে গেছে যে, ভোট দিতে পারে না সাধারণ জনগণ, ভোটকেন্দ্রেও যেতে পারে না। তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না।

তিনি অভিযোগ করেন, নিজেরা বৃত্ত তৈরি করছেন, বিদেশে টাকা পাচার করছেন, সেই টাকা বৈধ করতে আইন তৈরি করছেন, এ দেশ এখন আর সভ্য গণতান্ত্রিক দেশ নেই, এ দেশ এখন বর্বর, অসভ্য, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, স্থায়ী কমিটির সদস্য আলমামুন, যুবদলের সভাপতি আবুনুর চৌধুরীসহ জেলা বিএনপির অন্যান্য নেতারা।


অন্যান্য সংবাদ