বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস দেশের বাজারে স্বর্ণের দামে টানা পতন, ভরি কত? শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, কমবে রাতের তাপমাত্রা রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে বসে দেখার সময় নেই: জামায়াত আমির গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে কাঁদিয়ে ভারতের হ্যাটট্রিক সাফ জয় রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৩৭ শেখ হাসিনা-পুতুলসহ ৪ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে মব কালচার বন্ধ হোক, নইলে ভবিষ্যৎ ভয়ংকর হতে পারে!

নাইজারে হামলায় ৮ সেনা সদস্য নিহত

রিপোর্টারের নাম : / ৪৭ জন দেখেছেন
আপডেট : June 15, 2022

বুরকিনা ফাসোর সাথে লাগোয়া নাইজার সীমান্তের কাছে এক ‘সন্ত্রাসী’ হামলায় সামরিক বাহিনীর আট যোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির সরকার একথা জানায়। খবর এএফপি’র।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মটরসাইকেল ও অন্যান্য যানবাহনে করে আসা ‘সশস্ত্র সন্ত্রাসীরা মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়ারাউ এলাকায় এ হামলা চালায়। এ সময় তারা পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে নিরাপত্তা অভিযান চালাচ্ছিল।

মন্ত্রণালয় জানায়, ওই এলাকায় অভিযান চলাকালে প্রায় ৫০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। এতে আহত সেনা সদস্যদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

বিবৃতিতে বলা হয়, সামরিক বাহিনীর সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক স্থল ও বিমানবাহিনীর সহযোগিতায় সেখানে ঝটিকা অভিযান চালিয়ে ‘শত্রুদের হত্যা’ করে।

মন্ত্রণালয় আরও জানায়, সন্ত্রাসীদের এ হামলায় নাইজারের সেনাবাহিনীর পাঁচটি গাড়ি ও একটি লরি ক্ষতিগ্রস্ত হয়। ওই এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

ওয়ারাউ’র অবস্থান দেশটির গোলযোগপূর্ণ তিলাবাড়ি অঞ্চলে। এলাকাটি প্রতিবেশি দেশ মালি ও বুরকিনা ফাসোসহ কথিত ‘তিন সীমান্ত’ জোনের অংশ।


অন্যান্য সংবাদ