মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আগামীকাল  বুধবার থেকে বিদেশগামীদের টিকা প্রয়োগ শুরু

ইমরান হোসেন / ১৪১ জন দেখেছেন
আপডেট : July 6, 2021

 

বিদেশগামী কর্মীদের টিকা প্রয়োগ বুধবার (৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। এই কার্যক্রমে ঢাকার সাতটি কেন্দ্রে সৌদি আরব ও কুয়েতগামী প্রবাসীদের ফাইজারের টিকা প্রয়োগ শুরু হবে।

মঙ্গলবার (৬ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সৌদি ও কুয়েতগামীদের আগামীকাল থেকে টিকা প্রয়োগ শুরু হবে। ঢাকার সাতটি কেন্দ্রে প্রতিদিন ১ হাজার ৪০০ জন বিদেশগামীকে টিকা দেওয়া হবে।

অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা সংক্রান্ত ফোকাল পারসন ড. মোহাম্মদ দাউদ ঢাকা পোস্টকে বলেন, ‘কাল থেকে প্রবাসীদের টিকা দেওয়া শুরু হবে। আমরা রেজিস্ট্রেশন করা ৩০০ জনের মতো প্রবাসীকে দৈনিক টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোনো প্রবাসী রেজিস্ট্রেশন ছাড়া আসলে তাদের টিকা দেওয়া সম্ভব হবে না। যারা আগে টিকা পাবেন তাদের মোবাইলে এসএমএস চলে যাবে।’

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডাটাবেজে গত চার দিনে ২০ হাজার বিদেশগামী নিবন্ধন করেছেন। নিবন্ধন শেষ করার প্রক্রিয়ায় আছেন আরও ১৫ হাজার। এদের মধ্যে যেসব বিদেশগামী সোমবার (৫ জুলাই) চালু হওয়া সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন, সংখ্যার ওপর ভিত্তি করে তাদের এসএমএস পাঠানো হবে। প্রতিটি কেন্দ্রের সক্ষমতার ওপর এটি নির্ভর করবে। তবে টিকা গ্রহণের তারিখের অন্তত এক দিন আগে এসএমএস পাঠানো হবে।

এদিকে সোমবার (৫ জুলাই) এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিদেশগামীদের টিকা নিবন্ধনের সুরক্ষা অ্যাপের উদ্বোধন ঘোষণা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমরা যে বিশেষ রেজিস্ট্রেশন চালু করেছি, এতে প্রবাসীদের টিকা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা আগামী এক সপ্তাহের মধ্যে আর থাকবে না।

একই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, বিএমইটির ডাটাবেজে এখন পর্যন্ত ২০ হাজারের ওপর প্রবাসী রেজিস্ট্রেশন করেছেন। আপাতত ৭টি কেন্দ্রে ১৪০০ সৌদি-কুয়েত প্রবাসীকে প্রতিদিন টিকা দেওয়া হবে। পরে আমরা এই সংখ্যা আরও বাড়াবো। পরে অন্যান্য দেশের বিদেশগামীদের টিকা দেওয়া হবে।

 


অন্যান্য সংবাদ