সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অবশেষে জয়ের দেখা পেল ভারত

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : June 15, 2022

ভারত ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের প্রস্তুতি সারতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সিরিজের প্রথম দুই ম্যাচেই স্বাগতিক ভারতকে হারায় প্রোটিয়ারা। মঙ্গলবার (১৪ জুন) তৃতীয় ম্যাচে হারলে সিরিজ হাতছাড়া হতো টিম ইন্ডিয়ার। কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান, হার্শাল প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল সেটা হতে দেননি।

তাদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর কর তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৮ রানে জয় পেয়েছে ভারত। এতে করে ২-১ এ সিরিজে ফিরেছে স্বাগতিকরা। শেষ দুই ম্যাচ জিতে এখনো সিরিজ জেতার সুযোগ রয়েছে ভারতের সামনে। তবে সফরকারীদের সিরিজ জিততে প্রয়োজন এক জয়।

ভিষাক্ষাপত্তনতে ভারত আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে। এরপর প্রোটিয়াদের ১৯.১ ওভারে অলআউট করে ১৩১ রানে।

ভারতের বোলারদের তোপের মুখে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের কেউই ২৯ রানের বেশি করতে পারেননি। হেনরিক ক্লাসেন ২৪ বলে সর্বোচ্চ ২৯ রান করেন। এ ছাড়া রেজা হেনড্রিকস ২৩, ওয়েন পার্নেল অপরাজিত ২২ ও ডোয়াইন প্রিটোরিয়াস ২০ রান করেন।

বল হাতে হার্শাল ৩.১ ওভারে ২৫ রান দিয়ে ৪টি উইকেট নেন। আর চাহাল ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ৩টি উইকেট।

তার আগে ভারতের ইনিংসে উদ্বোধনী জুটিতে ১০ ওভারে ৯৭ রান তোলেন গায়কোয়াড় ও ইশান। দলীয় এই রানে ব্যক্তিগত ৫৭ রান করে আউট হন গায়কোয়াড়। যা তিনি ৩৫ বলে ৭টি চার ও ২ ছক্কায় করেন। এরপর ১২৮ রানে আউট হন শ্রেয়াস আয়ার। ১৪ রান করে ফিরেন তিনি। ১৩১ রানে ইশান আউট হন ৩৫ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৪ রান করে। অধিনায়ক ঋষভ পন্ত ১৪৩ রানে ফেরেন মাত্র ৬ রান করে। বল হাতে প্রোটিয়াদের ডোয়াইন প্রিটোরিয়াস ২টি উইকেট নেন ২৯ রানের বিনিময়ে।


অন্যান্য সংবাদ