মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

দেশে টানা ১১ দিন যাবৎ বেড়েই চলেছে করোনা শনাক্ত

রিপোর্টারের নাম : / ৫১ জন দেখেছেন
আপডেট : June 14, 2022

দেশে করোনায় দৈনিক শনাক্ত বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু না হলেও আজও বেড়েছে আক্রান্তের সংখ্যা। এই নিয়ে দেশ টানা ১৫ দিন করোনায় মৃত্যুহীন থাকলেও গত ১১দিন যাবৎ বেড়েই চলেছে নতুন শনাক্ত। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬২ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৬২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকায় ১৪৯ জন, গাজীপুরে ১, কিশোরগঞ্জে ১, নারায়ণগঞ্জে ২, চট্টগ্রামে ৪, কক্সবাজারে ১, বান্দরবানে ১, কুমিল্লায় ১ ও বগুড়ায় ১ জন রয়েছেন।

একনজরে গত ১১ দিন করোনায় শনাক্তের সংখ্যা:
গতকাল (১৩ জুন) ১২৮, ১২ জুন ১০৯ জন, ১১ জুন ৭১ জন, ১০ জুন ৬৪, ৯ জুন ৫৯ জন; ৮ জুন ৫৮ জন; ৭ জুন ৫৪ জন; ৬ জুন ৪৩ জন; ৫ জুন ৩৪ জন; ৪ জুন ৩১ জন এবং ৩ জুন ২৯ জন নতুন শনাক্ত হওয়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৪১৬ জন।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৬০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৫৫২টি নমুনা। শনাক্তের হার ৩.৫৬ শতাংশ। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ১৪টি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৭৭ শতাংশ। আর সুস্থতার হার ৯৭.৪৯ শতাংশ। আর শনাক্তের মধ্যে শতকরা মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে ভাইরাসটি আক্রান্ত হয়ে প্রথম রোগী মারা যান বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


অন্যান্য সংবাদ