সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচ ড্র

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : June 13, 2022

বিবর্ণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩১০ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ একাদশ করে ৩৫৯ রান। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩১০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দল। তামিম অপরাজিত থাকেন ১৬২ রানে। শান্ত খেলেন ৫৪ রানের ইনিংস। নুরুল হাসান সোহান আউট হন ৩৫ রান করে। বাকিরা অবশ্য প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি।

এরপর ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৫৯ রান করার পর নিজেদের ইনিংস ঘোষণা করে প্রেসিডেন্ট একাদশ। তাদের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেন ওপেনার জেরেমি সোলোজানো।

প্রস্তুতি ম্যাচের শেষ দিনে মাত্র ৬ ওভার হাত ঘুরিয়ে ৩ উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান। আরেক পেসার এবাদত হোসেন নেন ৩টি। বাকি দুই পেসার খালেদ আহমেদ আর রেজাউর রহমান রাজা ১টি করে উইকেট শিকার করেন।

পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ দল ওপেনিংয়ে পাঠায় মুমিনুল আর জয়কে। দুইজনই প্রথম ইনিংসে শূন্য হাতে ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসেও সুবিধা সুবিধা করতে পারেননি সদ্য সাবেক হওয়া অধিনায়ক, এবার মুমিনুল ফেরেন ৪ রানে। তিনে নামেন মিরাজ। তিনি অপরাজিত থাকেন ৩২ রানে, জয় অপরাজিত থাকেন ৯ রানে।

বাংলাদেশ দল ১ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৪৭ রান তুললে দুই দলের অধিনায়ক ড্র মেনে নিয়ে খেলা শেষ করেন।


অন্যান্য সংবাদ