রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ফুটবলে পাঁচ খেলোয়াড় পরিবর্তন স্থায়ী হচ্ছে

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : June 12, 2022

ফিফার পুরোনো নিয়মগুলোর একটি ছিল যে কোনো ম্যাচ চলাকালীন তিনজন ফুটবলার পরিবর্তন করতে পারবে প্রত্যেকটি দল‌। তবে মহামারী করোনাভাইরাসের কারণে ২০২০ সালে থেকে এক ম্যাচে সর্বাধিক পাঁচ খেলোয়াড় পরিবর্তনের নিয়ম করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এবার করোনার কারণে চালু হওয়া এই পাঁচ ফুটবলার পরিবর্তনের নিয়মটি স্থায়ীকরণ করতে যাচ্ছে ফিফা। সোমবার (১৩ জুন) দোহায় এক সভায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে লিখিতকরণ করা হতে যাচ্ছে জানিয়েছে ফুটবল ম্যাচের নিয়ম নীতির প্রতিষ্ঠান দ্যা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফবি)।

আসন্ন মৌসুম থেকে এই নিয়ম আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে বলে জানা গেছে। তবে ফিফার বাইরের কোনো প্রতিযোগিতায় আয়োজকদের সিদ্ধান্তে ভিত্তিতে বিবেচনা করা হবে।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়া ফুটবলের প্রায় সবগুলো শীর্ষ লিগেই গত দুই বছর ধরে এই নিয়মে খেলা চলছে। এবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলো নিজেদের সিদ্ধান্ত বদলে আগামী মৌসুম থেকে ৫ খেলোয়াড় পরিবর্তন নীতিতেই চলবে।

২০২০ সালের মে মাসে এক ম্যাচে পাঁচ ফুটবলারকে পরিবর্তন করতে পারার নিয়মটি প্রথমবার অস্থায়ী ভাবে চালু করা হয়। করোনার সময় অনুশীলন ঠিকমত না হওয়ার ফলে খেলোয়াড়দের শারীরিক ভাবে পিছিয়ে পড়ার শঙ্কা জাগে। ফলে তাদের চোট বা ফিটনেসে ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই কথা মাথায় রেখেই সেই সময় এক ম্যাচে পাঁচ পরিবর্তনের দাবি জানানো হয়েছিল।


অন্যান্য সংবাদ