রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বকাপের আগেই মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : June 12, 2022

চলতি বছরের অক্টোবরে পর্দা উঠবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া এই টুর্নামেন্টের আগেই লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

টুর্নামেন্টটির তৃতীয় আসর ৩১ জুলাই থেকে মাঠে গড়াবে বলে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এসএলসি। এলপিএল পর্দা নামবে ২১ আগস্টের ফাইনালের মধ্য দিয়ে।

এবারও পাঁচ দল নিয়েই মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ। এছাড়া গতবারের মতো এবারও গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানতোতায়। পাঁচ দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২৪টি।

এলপিএল প্রিমিয়ার লিগ আয়োজনে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শাম্মি সিলভা এক বিবৃতিতে বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা লঙ্কা প্রিমিয়ার লিগের তৃতীয় আসর শুরু করতে যাচ্ছি। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে জায়গা করে নেওয়ার লক্ষ্যে আমরা এবারের আসর খেলতে যাচ্ছি।’


অন্যান্য সংবাদ