রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর বাজেট- আওয়ামী লীগ

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : June 11, 2022

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রস্তাবিত বাজেট করোনা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর বাজেট। যাতে সকল জনগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে আজ (শনিবার) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এবারের বাজেট নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছে জানিয়ে তিনি বলেন, করোনা অতিমারির ধাক্কা কাটিয়ে একটি সাহসী বাজেট প্রস্তাব করা হয়েছে। যাতে দেশের সকল মানুষের আশার প্রতিফলন ঘটেছে। বাজেট নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।

এসময় বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসার পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার কেন খালেদা জিয়ার দায় নেবে এমন প্রশ্ন রেখে কাদের বলেন, তাদের বেশি প্রয়োজনীয় হলে বিদেশে থেকে ডাক্তার নিয়ে আসুক।

এসময় তিনি আরো বলেন, ‘দেশের অনেক টাকা পাচার হয়েছে, এই বাজেটের মাধ্যমে সেই টাকা ফিরিয়ে নিয়ে আসতে একটা সুযোগ দেয়া হয়েছে। ৭ শতাংশ হারে কেউ যদি টাকা ফিরিয়ে নিয়ে আসতে চায় তাহলে ফখরুল ইসলাম আলমগীরের সমস্যা কোথায় বলেও প্রশ্ন রাখেন’।

সেতুমন্ত্রী বলেন, ‘করোনা অতিমারির ধকল কাটিয়ে ওঠার বাজেট এটি। সরকার কিছু চ্যালেঞ্জ নিয়ে এবারের বাজেট ঘোষণা করেছে’। বাজোটে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা সৃষ্টির সুযোগ রাখা হয়েছে বলেও জানান তিনি।


অন্যান্য সংবাদ