রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চমক দিয়েই টেস্ট দল ঘোষণা উইন্ডিজের

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : June 10, 2022

আগামী ১৬ই জুন প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে টাইগারদের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে বেশ চমক দিয়েই দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। আজ বৃহস্পতিবার (৯ জুন) ১২ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা।

টেস্ট স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনজন উইকেটরক্ষক ব্যাটার ডেভন থমাস, বাঁহাতি স্পিনার গুদাকেশ মোটি ও ফাস্ট বোলার অ্যান্ডারসন ফিলিপ। ২১টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে থমাসের। মোটি খেলেছেন একটি টি-টোয়েন্টি, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডের সঙ্গে ছিলেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে।

তাছাড়া ৩টি ওয়ানডে খেলা ফিলিপ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকলেও খেলার সুযোগ হয়নি এখনো। একটি টেস্ট খেলা রেইমন রেইফারকেও রাখা হয়েছে স্কোয়াডে। রিজার্ভ খেলোয়াড় হিসেবে রয়েছেন চন্দরপল ও শেরমন লুইস।

ঘোষিত স্কোয়াডে নেই অভিজ্ঞ পেসার কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েলকে। যদিও ফিটনেস টেস্টে পাশ করা সাপেক্ষে সুযোগ পেতে পারেন কেমার রোচ। বাংলাদেশের বিপক্ষে ছুটি চেয়েছিলেন জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তার ছুটি মঞ্জুর করেছে।তাই কোনো ফরম্যাটেই হোল্ডারকে পাবে না উইন্ডিজ।

১৬ই জুন টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২৪শে জুন। ২রা জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি হবে ৩রা ও ৭ই জুলাই।

ওয়ানডে সিরিজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচগুলো হবে যথাক্রমে ১০, ১৩ এবং ১৬ই জুলাই।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া দা সিলভা, আলজেরি জোসেফ, কাইল মেয়ার্স, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জেডেন সিলস ও ডেভন থমাস। রিজার্ভ: ত্যাগনারায়ন চন্দরপল ও শেরমন লুইস।


অন্যান্য সংবাদ