রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ইরানে ট্রেন দুর্ঘটনায় ১৭ জন নিহত

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : June 8, 2022
ইরানে ট্রেন দুর্ঘটনায় ১৭ জন নিহত

ইরানের মাশহাদ ও ইয়াজদের মধ্যবতী তাবাসের কাছে বুধবার একটি এক্সাভেটরের সাথে সংঘর্ষের পর ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত এবং বেশ কয়েক ডজন লোক আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানায়।

ন্যাশনাল রেসকিউ সার্ভিসের মুখপাত্র মোজতবা খালেদীর বরাত দিয়ে রাষ্ট্রীয় টিভিতে বলা হয়, এই ঘটনায় ১৭ জন নিহত এবং আরো ৩৭ জন আহত হয়েছ। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

তিনি বলেন, অহতদের অনেকের অবস্থা গুরুতর, এ কারণে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।’ ২৪ টি অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

দক্ষিণ খোরাসানের তাবাসের দূরত্ব সড়ক পথে তেহরান থেকে ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল)। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ের উপপ্রধান মির হাসান মুসাভি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বলেন, ট্রেনটিতে ৩৪৮ জন যাত্রী ছিল।

তিনি বলেন, ট্রেনলাইনের কাছে থাকা ‘একটি এক্সাভেটরের সঙ্গে আঘাতের পরে এটি লাইনচ্যুত হয়।’
রাষ্ট্রীয় টেলিভিশন ফুটেজে দেখা যায়, আহতদের কয়েকজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


অন্যান্য সংবাদ