শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দিনাজপুরে গাছের সঙ্গে নৈশকোচের ধাক্কা, নিহত ৩

দিনাজপুর সংবাদদাতা / ৪৩ জন দেখেছেন
আপডেট : June 7, 2022
দিনাজপুরে গাছের সঙ্গে নৈশকোচের ধাক্কা, নিহত ৩

দিনাজপুর সদরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ যাত্রী। সোমবার (০৬ই জুন) রাত সাড়ে ৯টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের রামডুবি ব্যাংকালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আব্দুর রহিম (৪০), আরেফিন আক্তার নিশা (২৩) এবং অপর একজন অজ্ঞাত পুরুষ যাত্রী (৩৫)। হাসপাতালে চিকিৎসাধীন আহত ১৮ জনের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে।

দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার ওসি এ.এন.এম. মাসুদ জানান, আহসান পরিবহন নামে একটি নৈশকোচ পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিলো। রাত সাড়ে ৯টায় নৈশ কোচটি দিনাজপুর সদর উপজেলার ব্যাংকালী নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, দিনাজপুরের সিনিয়র স্টেশন অফিসার মো. মেহফুজ তানজীর জানান, ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।


অন্যান্য সংবাদ