মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

উস্কানিদাতাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

রিপোর্টারের নাম : / ৫৮ জন দেখেছেন
আপডেট : June 7, 2022
উস্কানিদাতাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

যারা উস্কানি দিয়ে দেশের ভেতরে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে তাদের বিষয়ে দেশবাসী ও তার দলের নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের আসার পরই দেশে স্থিতিশীলতা এসেছে। স্বাধীনতার পর এই প্রথম গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশের উন্নয়ন হচ্ছে বলেও জানান তিনি। আওয়ামী লীগ আয়োজিত ছয়দফা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ঐতিহাসিক ছয়দফা দিবস উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, ছয়দফার মাধ্যমেই বঙ্গবন্ধু দেশের মানুষকে মুক্তিযুদ্ধের জন্য জন্য প্রস্তুত করে স্বাধীনতা এনে দিয়েছিলেন। দীর্ঘদিন পরে হলেও আওয়ামী লীগ সরকারে আসার পরই দেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা ভোগ করতে পারছে।

একশ্রেণীর মানুষ এখনো দেশের স্থিতিশীলতায় ঈর্ষান্বিত হয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। তাদের বিষয়ে জনগণকে সচেতন হওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার সিদ্ধান্ত বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে কেউ আর পেছনে টানতে পারবে না। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় দেশের মানুষকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


অন্যান্য সংবাদ