রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিলো ক্রোয়েশিয়া

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : June 7, 2022

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিলো ক্রোয়েশিয়া। ১-১ গোলে সমতায় নিয়ে মাঠ ছাড়ে দু’দল। অন্য ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে ডেনমার্ক। এই জয়ে গ্রুপ ওয়ানে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ডেনিসরা।

ফুটবলারদের শরীরী ভাষায় ক্লান্তির ছাপ স্পষ্ট। কেউ জেতেনি ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচে। তাই ফরাসীদের বিপক্ষে ক্রোয়েটদের জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। বলা চলে শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ক্রোয়েশিয়া।

অথচ দিনটা হতে পারতো দেনা পাওনা নিষ্পত্তির। ২০১৮ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট। ফান্সের কাছে হেরেই তো বেদনার নীল বিষে পুড়েছিলো ক্রোয়েশিয়া। যদিও সেই ম্যাচ আর এই ম্যাচ মাহত্বের বিচারে হয়তো কমবেশি।

নেশন্স লিগে নিজেদের প্রথম জয়ের খোজে নেমেছিলো দু’দল। ডেনমার্কের কাছে হারের পর ফরাসিদের শুরুর একাদশে পরিবর্তন ছিল চোখে পড়ার মত। তবে আক্রমণ, পাল্টা আক্রমণ সব কিছুই যেন রক্ষণে মিলিয়ে যায়। না হয় ১৮ মিনিটেই যে এগিয়ে যেত ক্রোয়েশিয়া। ৩৮ মিনিটে মুসা দিয়াবির শট রুখে দেন ক্রোয়েট গোলরক্ষক।

নিষ্প্রাণ ম্যাচে প্রাণের স্পন্দন বিরতির পর। রাবিওর গোলে লিড নেয় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। লুকা মদ্রিচের প্রচেষ্টাও যে কাজে দেয়নি। এদিন হতশার বৃত্তে রিয়াল তারকা। যেন ঘরের মাঠে হারের ক্ষণ গণনা। তবে শেষ রক্ষা হলো। ৮৩ মিনিটে ক্রোয়েশিয়ার পেনাল্টি ভাগ্য। সমতা টানেন আন্দ্রেই ক্রামারিচ। এতে নেশন্স লিগে এখন পর্যন্ত জয়শূন্য দুই দল।

ফ্রান্স-ক্রোয়েশিয়ার ৯ হেড টু হেডে তৃতীয়বার ড্র। বাকি ছয় ম্যাচে ফরাসিদের সাফল্য।


অন্যান্য সংবাদ