সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২০২৩ সাল পর্যন্ত লিভারপুলেই থাকছেন মিলনার

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : June 7, 2022

লিভারপুলের সাথে আরো এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন মিডফিল্ডার জেমস মিলনার। প্রিমিয়ার লিগর ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জুনের পর এ্যানফিল্ডের সাথে মিলনারের বর্তমান চুক্তি মেয়াদ শেষ হয়ে যাবে। সে কারনে তিনি ইতোমধ্যেই ফ্রি ট্রান্সফারে পরিনত হয়েছিলেন। কিন্তু আরো এক বছর রেডদের সাথেই কাটিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই ইংলিশ মিডফিল্ডার।
এ সম্পর্কে ৩৬ বছর বয়সী মিলনার ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছেন, ‘আরো এক বছর এখানে থাকতে পেরে আমি দারুন খুশী। আমি কখনই এই ক্লাবের পক্ষে খেলাটাকে অন্য চোখে দেখিনি এবং সেটা আমি কখনো করবোও না। এটা আমার কাছে সত্যিকার অর্থেই বিশেষ এক অনুভূতি। একইসাথে দারুন গুরুত্বপূর্ণ। কারন এর মাধ্যমে আমার মধ্যে বিশ্বাস জন্মেছে যে এখনো ক্লাব আমার উপর আস্থা রেখেছে। রেডদের জার্সি গায়ে এখনো অবদান রাখার ক্ষমতা আমার আছে। চুক্তি নবায়নের বিষয়টি আমার কাছে সত্যিই অনেক বড় এক অর্জন। গত মৌসুমটা পুরো ক্লাবের দুর্দান্ত কেটেছে। যদিও প্রত্যাশানুযায়ী সবগুলো টুর্নামেন্ট শেষ করা যায়নি। কিন্তু তারপরেও আমি মনে করি এর মাধ্যমে আমাদের সকলের মধ্যে সাফল্যের ক্ষুধাটা আরো বেড়ে গেছে। সবকিছুর পরে একটি অসাধারণ ক্লাবের সাথে এত দীর্ঘ সময় থাকতে পেরে আমি গর্বিত। এখন আমার সাথে ক্লাবের নতুন চুক্তি হয়ে গেছে। আমি এখন অন্য সকলের সাথে সামনের মৌসুমের জন্য মুখিয়ে আছি। নতুন করে মনোনিবেশ করে মাঠে ফিরতে চাই। লিভারপুলের ড্রেসিংরুমটা দুর্দান্ত, এখানকার অংশ হতে পারাটাও ভিন্ন কিছু।

২০১৫ সালে লিভারপুলে যোগ দিয়েছিলেন মিলনার। এ পর্যন্ত ক্লাবের হয়ে ১৮৯টি ম্যাচ খেলেছেন। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন ৬টি বড় শিরোপা।

লিভারপুলের ম্যানেজার জার্গেন ক্লপ বলেছেন, ‘এই খবরে আমি সত্যিই দারুন খুশী। এটা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। জেমসের নেতৃত্বে দক্ষতা অসাধারন। ড্রেসিং রুমে তার প্রভাবও অনেকাংশেই ভিন্ন একটি আবহ তৈরী করে। অবশ্যই সেটা যৌক্তিক ও সঠিক পন্থায়। মাঠে তার গুনাবলী কেউই এড়িয়ে যেতে পারেনা। এই বয়সে এসেই সর্বোচ্চ পর্যায়ে সে দলের জন্য অবদান রেখে চলেছে। সোজা কথায় আমরা তাকে হারাতে চাইনা। তার পেশাদারীত্ব যে কোন খেলোয়াড়ের জন্য অনুকরনীয় হতে পারে। আরো এক বছর সে আমাদের সাথে থাকছে, স্বাভাবিক ভাবেই আমি দারুন খুশী। আশা করছি আরো বেশীদিন আমরা তাকে ধরে রাখতে পারবো।’


অন্যান্য সংবাদ