মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বার্ন ই‌নি‌স্টি‌টউি‌‌টে ভর্তি ১০ জনের অবস্থা আশঙ্কাজনক

রিপোর্টারের নাম : / ৬৪ জন দেখেছেন
আপডেট : June 6, 2022

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বেসরকারি বিএম কনটেইনার ডিপোর আগুন এখনো জ্বলছে। আগুন নেভাতে আরো কতো সময় লাগবে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এখনো অনেক কনটেইনারের ভেতর থেকে কুণ্ডলি হয়ে ধোঁয়া বের হচ্ছে। অগ্নিকাণ্ডে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে।

আহত হয়েছেন আরও দুই শতাধিক। আহতদের মধ্যে শেখ হা‌সিনা বার্ন এন্ড প্লা‌স্টিক সার্জা‌রি ই‌নি‌স্টি‌টউি‌‌টে ১৪ জন রোগী এখন ভ‌র্তি আ‌ছেন। এক জন‌কে ঢাকা মে‌ডি‌কে‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে ১০ জ‌নের অবস্থা আশঙ্কাজনক আর ৪ জ‌নের অবস্থা খু‌বই আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প‌রিচালক আবুল কালাম।

আজ সোমবার দুপু‌রে এক সংবাদ ব্রিফিং‌য়ে এসব তথ্য জানান তিনি।

তি‌নি জানান, আহত‌দের ম‌ধ্যে ১৩ জ‌নের চো‌খ ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছে। দগ্ধ‌দের চি‌কিৎসায় ১০ সদস্যের এক‌টি মে‌ডি‌কেল বোর্ড গঠন করা হ‌য়ে‌ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নি‌র্দেশে সব ধরণের চি‌কিৎসা সেবা দেয়া হ‌চ্ছে বলেও জানান তিনি।

চিকিৎসার জন্য চট্টগ্রাম থে‌কে আ‌রো আহত‌দের ঢাকায় আনা হ‌চ্ছে ব‌লেও জানান তি‌নি।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯ টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে পুরো এলাকাকে এরইমধ্যে নিরাপদ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, এরই মধ্যে ভেতরে থাকা রাসায়নিক পদার্থের ২টি কনটেইনার সরিয়ে ফেলা হয়েছে। তবে এখনও ৬ টি কনটেইনারে আগুন জ্বলছে। খুব শিগগির আগুন নেভাতে পারবে বলেও আশা করছেন তারা।

এদিকে, ধংসতুপে এখনো কোনো দেহ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


অন্যান্য সংবাদ