মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আগুন নেভাতে ঘটনাস্থলে সেনাবাহিনী

চট্টগ্রাম প্রতিবেদক / ৪২ জন দেখেছেন
আপডেট : June 5, 2022
আগুন নেভাতে ঘটনাস্থলে সেনাবাহিনী

চট্টগ্রামে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর উদ্ধারকারী একটি দল। আজ (রোববার) সকাল সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর টিমটি ঘটনাস্থলে পৌঁছায়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন জানান, ডিপোর বর্জ্য একটি ড্রেন দিয়ে ভেসে যাচ্ছে। সেই ড্রেন একটি খালের সাথে সংযুক্ত যা সাগরে গিয়ে মিশেছে। ডিপোর কোনো বর্জ্য যাতে ড্রেন থেকে খাল হয়ে সাগরে না যায় এবং অন্যান্য আনুষঙ্গিক সহায়তা করবে সেনাবাহনীর টিম। সেনাবাহিনীর অফিসারসহ ১৫০ থেকে ২০০ জন সদস্য তাদের সরঞ্জামসহ এসেছেন। ইতোমধ্যেই তারা কাজ শুরু করেছেন।

সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল শাহনাজ সুলতানা বলেন, রাসায়নিক যাতে সবদিকে ছড়িয়ে যেতে না পারে সেজন্য সেনাবাহিনীর শতাধিক সদস্য কাজ করছেন। আশপাশে কোনও নালা আছে কি-না তাও খুঁজে দেখা হচ্ছে। এসব রাসায়নিক যাতে সমুদ্রে ছড়িয়ে না পড়ে, সেজন্য চেষ্টা চালাচ্ছি।


অন্যান্য সংবাদ