রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সরকারের মন্ত্রীদের হরিলুটে দেশে তেল-চালের দাম বেড়েছে: রিজভী

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : June 4, 2022
সরকারের মন্ত্রীদের হরিলুটে দেশে তেল-চালের দাম বেড়েছে: রিজভী

আওয়ামী লীগের সিন্ডিকেট মাফিয়ারা সরকারের মন্ত্রীদের সঙ্গে ভাগাভাগি করে টাকা হরিলুট করায় দেশে তেল ও চালের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা যুবদল অনুষ্ঠানের আয়োজন করে। এতে গরীব অসহায়দের মাঝে সেলাই মেশিন ও শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

সরকারি দলের মন্ত্রীরাসহ প্রধানমন্ত্রীর নিকট আত্মীয় স্বজনরা বাজার সিন্ডিকেটের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ তুলে রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার ছাত্রদেরকে টেন্ডারবাজ ও চাঁদাবাজ এডিক্টেড বানিয়েছে এবং তাদের নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগ।

জেলা যুবদলের সভাপতি গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জেলা যুবদলের উদ্যোগে অসহায় ১৫ নারীকে সেলাই মেশিন ও ৩০০ জনকে শাড়ি লুঙ্গি দেয়া হয়।


অন্যান্য সংবাদ