রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ভারতে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ প্রাণ

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : June 4, 2022

উত্তরপ্রদেশের হাপুর জেলায় একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে আটজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

স্থানীয় পুলিশের মুখপাত্র সুরেন্দ্র সিং রয়টার্সকে বলেছেন, নয়াদিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ধৌলানার একটি শিল্প কারখানায় এ আগুন লাগে। একটি বয়লার ফেটে যাওয়ায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

হাপুর জেলার ঢোলনা এলাকায় অবস্থিত কারখানাটি। বিস্ফোরণে আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

এক অফিসিয়াল টুইটবার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে করা টুইট বার্তায় বলা হয়, ‘মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের কর্মকর্তাদের ঘটনাস্থলে যেয়ে উদ্ধার ও ত্রাণ ব্যবস্থা তদারকি করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সাহায্য করার নির্দেশ দিয়েছেন।’


অন্যান্য সংবাদ