রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

লর্ডসে ড্রাইভিং সিটে নিউজিল্যান্ড

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : June 4, 2022

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড চালকের আসনে। ড্যারিল মিচেল এবং টম ব্লান্ডেল দুজনেই লর্ডসে সেঞ্চুরির পথে। এই জুটির অবিচ্ছিন্ন ১৮০ রানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নরা দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ২৩৬ রান তোলে। কিউইরা ২২৭ রানের লিড নিয়েছে। অথচ ৫৬ রানে চার উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল তারা। সেখান থেকে এখন বেশ ভালো অবস্থানে তারা।

মিচেল ৯৭ এবং ব্লান্ডেল ৯০ রানে অপরাজিত রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের এটি রেকর্ড পঞ্চম উইকেট জুটি। ১৯৯৪ সালে লর্ডসে মার্টিন ক্রো এবং শেন থমসনের করা রেকর্ড ছাড়িয়ে গেছেন তারা।

গত বছর ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ১০২ রানের পর মিচেল এদিন দারুণ একটি ইনিংস খেলেন।

এর আগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ১৩২ রানের জবাবে ইংল্যান্ডের ১৪১ রান করে থামে।

ইংলিশ পেসার ম্যাথু পটস অভিষেকে দারুণ বল করেছেন। ৯.২ ওভার বল করে ১৩ রানের বিনিময়ে চার উইকেট নিয়েছেন তিনি। জেমস অ্যান্ডারসন ১৬ ওভারের ৬৬ রান দিয়ে চার উইকেট নেন।

জ্যাক ক্রাওলি ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ অ্যালেক্সের সংগ্রহ ২৫ রান।

অধিনায়ক স্টোকস নিজে মাত্র এক রানে আউট হন, সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান জো রুট ১১ রানে আউট হন।

নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট ১০ ওভারে ১৫ রান দিয়ে দুটি এবং কাইল জেমিসন সাত ওভারে ২০ রান খরচায় নেন দুটি উইকেট।

অধিনায়ক কেন উইলিয়ামসন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর নিউজিল্যান্ড ৪৫ রানে সাত উইকট হারিয়ে দুরবস্থায় পড়ে। অলরাউন্ডার ডি গ্র্যান্ডহোম ৫০ বলে অপরাজিত ৪২ রান করেন।


অন্যান্য সংবাদ