রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ফরাসি ওপেন টেনিস: ফাইনালে রুড ও নাদাল

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : June 4, 2022

ফরাসি ওপেনের ফাইনালে মুখোমুখি হবেন ক্যাসপার রুড ও রাফায়েল নাদাল। মারিন সিলিচকে হারিয়ে ক্যাসপার রুড ও আলেকজান্ডার জেরেভের ইনজুরির কারণে নাদাল রোলাঁ গাঁরোয় ফাইনাল নিশ্চিত করেন।

প্যারিসে শুক্রবার (তেসরা জুন) দ্বিতীয় সেমি-ফাইনালে ২০১৪ ইউএস ওপেন চ্যাম্পিয়ন সিলিচের বিপক্ষে অষ্টম বাছাই রুড জেতেন ৩-৬, ৬-৪, ৬-২, ৬-২ গেমে।

প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন নরওয়ের ২৩ বছর বয়সী এই খেলোয়াড়। গ্র্যান্ড স্ল্যামের এককে ফাইনালে ওঠা নরওয়ের প্রথম খেলোয়াড়ও তিনিই।

এদিকে, প্যারিসে নাদালের চোখে চোখ রেখে লড়ছিলেন জেরেভ। তবে ভাগ্য তার মোটেও সহায় ছিল না। ম্যাচ প্রায় তিন ঘণ্টা গড়িয়ে গেছে তখন। হঠাৎই খেলার মাঝে কোর্টে শুয়ে পড়লেন আলেকজান্ডার জেরেভ। মাঠে যখন ফিরলেন তখন দেখা গেল তিনি ক্রাচে ভর করে হাঁটছেন।

প্রথম সেমি-ফাইনালে প্রথম সেট নাদাল ৭-৬ (১০-৮) এ জেতার পর দ্বিতীয় সেটে যখন ৬-৬ সমতা, চোট পেয়ে হুইল চেয়ারে কোর্ট ছাড়েন আলেক্সান্ডার জেরেভ।


অন্যান্য সংবাদ