মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ইউক্রেনে খাদ্যশস্য রপ্তানি টার্মিনালের কার্যক্রম শুরু করেছে দ. কোরিয়া

রিপোর্টারের নাম : / ৫৪ জন দেখেছেন
আপডেট : June 4, 2022
ইউক্রেনে খাদ্যশস্য রপ্তানি টার্মিনালের কার্যক্রম শুরু করেছে দ. কোরিয়া

ইউক্রেনের বন্দরনগরী মাইকোলেইভে নিজেদের খাদ্যশস্য রপ্তানি টার্মিনালের কার্যক্রম পুনরায় শুরু করেছে দ. কোরিয়া। গত ২ জুন দেশটির পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন এ কাজ শুরু করেছে। কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

পোসকো জানিয়েছে, ইউক্রেনের ইজোভ, ভাদুল-সিরেত ও উঝগোরোদ সড়কপথে ২ হাজার টন গম চালান করেছে তারা। রাশিয়ার আগ্রাসনে দেশটির সমুদ্রপথ কৃষ্ণ সাগর বন্দর অবরুদ্ধ হয়ে পড়ায় এ পথে হেঁটেছে কোরিয়ান কোম্পানিটি।

পোসকো জানায়, ইউক্রেনে তাদের টার্মিনালে ১ লাখ ১৫ হাজার টন খাদ্যশস্য রয়েছে।এর মধ্যে আছে গম, ভুট্টা, যবও।

কোম্পানিটি জানিয়েছে, ক্রেতাদের অনুরোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ, ইউক্রেন খাদ্যশস্যের সরবরাহ শৃঙ্খল (চেইন) ভেঙে পড়ায় উদ্বিগ্ন তারা।

২০১৯ সালে এ টার্মিনাল তৈরি করে পোসকো। সেই থেকে এখন পর্যন্ত এখান দিয়ে ২ দশমিক ৫ মিলিয়ন টন খাদ্যপণ্য রপ্তানি করেছে তারা। ইউক্রেনে অবস্থিত এ টার্মিনাল দিয়েই সেসব খাদ্যশস্য ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর সেখানকার কার্যক্রম স্থগিত হয়ে যায়।

২০৩০ সালের মধ্যে ২৫ মিলিয়ন টন খাদ্যপণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পোসকো। এসময়ে ১০ ট্রিলিয়ন ওন আয়ের আশা করছে তারা। সেই লক্ষ্যে খাদ্য ব্যবসা বাড়িয়ে যাচ্ছে কোম্পানিটি।


অন্যান্য সংবাদ