রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করেছিল বিএনপি : মির্জা আজম

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : June 3, 2022
জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করেছিল বিএনপি : মির্জা আজম

জয় বাংলা স্লোগানকে বিএনপি নিষিদ্ধ করেছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি বলেন, বিএনপি রাজাকারদের ইন্ধন দিয়েছিল। তারেক রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার (৩ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইস্যু সৃষ্টি করে বিএনপি ষড়যন্ত্র করছে জানিয়ে মির্জা আজম বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করতে চায় তারা। প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জমায়েত হতে থাকেন।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন, শিক্ষামন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ।


অন্যান্য সংবাদ