রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে দুবাইফেরৎ যাত্রীর ব্যাগে মিললো ৩৪টি স্বর্ণের বার

চট্টগ্রাম প্রতিনিধি / ৪১ জন দেখেছেন
আপডেট : June 1, 2022

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরৎ এক যাত্রীর কাছ থেকে ৩৪টি স্বর্ণের বার ও বেশ কিছু স্বর্ণের গহনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।

বুধবার (১ জুন) সকাল সাড়ে ৭টায় এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে আসা যাত্রী সাইফুল ইসলাম-এর কাছ থেকে এই স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগড়ায়।

চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন জানান, সকালে শারজাহ থেকে ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। কাস্টমস শুল্ক গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে নজরদারিতে ছিলেন। এ সময় শারজাহ থেকে আসা ফ্লাইটের যাত্রী সাইফুল ইসলামকে সন্দেহ হলে তল্লাসী চালিয়ে ৩৪টি স্বর্ণের বার, বেশ কিছু স্বর্ণের গহনা ও ট্যাব-মোবাইল ফোনসহ শুল্ক ফাঁকি দিয়ে আনা বেশ কিছু পণ্য পাওয়া যায়। এই ঘটনায় ওই দুবাই ফেরৎ যাত্রীকে আটক করা হয়েছে।

কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় ঘটনায় শুল্ক আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


অন্যান্য সংবাদ