রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

খুলনায় তিন পরিবহনের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

খুলনা প্রতিনিধি / ৪১ জন দেখেছেন
আপডেট : June 1, 2022

সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া নামক স্থানে বাস, মোটর সাইকেল ও ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছেন ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বুধবার (১ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত এক জনের নাম আবু ওসমান, অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দ্রুতগামী বাসের ধাক্কায় খুলনা অভিমুখে যাওয়া মোটর সাইকেল ও ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন দুই জন। ফায়ার সার্ভিস ডুমুরিয়া স্টেশনের কর্মকর্তারা উদ্ধার অভিযান চালায়।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া। তিনি বলেন, নিহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


অন্যান্য সংবাদ