মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : May 30, 2022

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়াতের সহিংসতার বিষয়েও সতর্ক থাকারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শীর্ষ চার নেতাকে গণভবনে ডেকে এমন নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা।

এ সময় বিএনপির কোনো উসকানিতে পা না দিতে দলের নেতাদের সাবধান থাকার পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক দল না হলেও দেশ গণতান্ত্রিক ধারায় এগুচ্ছে। সেক্ষেত্রে আন্দোলনকে আমরা স্বাগত জানাব। কিন্তু আন্দোলনের নামে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে সমুচিত জবাব দিতে হবে। আন্দোলনের নামে এদেশে আর ধ্বংসযজ্ঞ চালাতে দেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা (বিএনপি) পানি ঘোলা করে ফায়দা লুটতে চায়। কিন্তু তাদের সেই সুযোগ দেওয়া যাবে না’।

মহানগর আওয়ামী লীগের কমিটিতে বিতর্কিতদের জায়গা না দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আওয়ামী লীগে যেন কোনো ভূমিদস্যু, জামায়াত, বিতর্কিত ব্যক্তি ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে- ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’।

বৈঠকে করোনা মহামারির সময়ে দেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে নেওয়াসহ যোগ্য নেতৃত্ব দিয়ে দেশ ও দেশের মানুষকে ভালো রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নগর আওয়ামী লীগের নেতারা। করোনাকালে মহানগর আওয়ামী লীগের নানা কর্মকাণ্ডের কথা প্রধানমন্ত্রীকে জানান নেতারা। এ সময় তারা করোনাকালীন সময়ে নগর আওয়ামী লীগের মৃত্যুবরণকারী নেতাদের নামের তালিকা এবং যারা সহযোগিতা চেয়েছেন তাদের আবেদনপত্র প্রধানমন্ত্রীর কাছে তুলে দেওয়া হয়।’


অন্যান্য সংবাদ