রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঝালিয়ে নিচ্ছেন সাকিব-তামিম

ডেস্ক রিপোর্ট / ৯১ জন দেখেছেন
আপডেট : July 4, 2021

জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে অফফর্মে থাকা সাকিব আল হাসান দেখা পেয়েছেন ফর্মের। ব্যাটিংয়ে ভালো করার পর রবিবার বোলিংয়েও দারুণ একটি দিন কাটিয়েছেন। এছাড়া প্রথম ইনিংসে ব্যাটিং না করা তামিম দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নিজেকে ঝালিয়েছেন। ৩০ বলে ১৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন দেশসেরা এই ওপেনার।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একমাত্র উপায় ছিল দুইদিনের এই প্রস্তুতি ম্যাচ। প্রথম দিন সাকিব-সাইফ-শান্ত-মাহমুদউল্লাহদের ব্যাটিং প্রস্তুতির পর দ্বিতীয় দিনে বোলারদের অনুশীলনটাও হয়েছে ভালোভাবে। বাংলাদেশি বোলারদের তোপের মুখে জিম্বাবুয়ের নির্বাচিত একাদশ অলআউট হয় ২০২ রানে। তবে সবকিছু ছাপিয়ে দুইদিনের প্রস্তুতি ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি সাকিবের ফর্মে ফেরা।

ব্যাটিংয়ের পর রবিবার বোলিংয়েও দ্যুতি ছড়িয়েছেন এই অলরাউন্ডার। নিয়ন্ত্রিত ও বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ে জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন। সাফল্য পেয়েছেন বোলিংয়ে এসেই। নিজের প্রথম ডেলিভারিতে ৩২ রান করা উদ্বোধনী ব্যাটসম্যান তাকুদজওয়ানাশে কাইতানোকে ফেরান সাকিব। বিরতির এক ওভার পর তার ফ্লাইটেড ডেলিভারিতে ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হন ডিওন। সাকিবের তৃতীয় শিকার চানাকা চিভাঙ্গা। তিনি ৯ রান করে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। সবমিলিয়ে ৩৪ রান খরচায় সাকিব এই সাফল্য পান।

সাকিব ছাড়াও মেহেদী হাসান মিরাজ নেন তিনটি উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ৩৩ রানে দুটি এবং তাসকিন আহমেদ ও এবাদত হোসেন একটি করে উইকেট নেন। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে কেবলমাত্র অধিনায়ক টিমিসেন মারুমাই কিছুটা লড়াই করতে পেরেছেন। ৫৮ রানের ইনিংস খেলে জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান তাসকিনের শিকার হয়েছেন।

জিম্বাবুয়ের নির্বাচিত একাদশকে ২০২ রানে অলআউটের পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাটিং না করা তামিম দ্বিতীয় ইনিংসে বেশ কিছুক্ষণ ব্যাটিং করেছেন। ৩০ বল খেলে তামিমের সংগ্রহ দাঁড়ায় অপরাজিত ১৮। সবমিলিয়ে অনেকটাই সুস্থ ওয়ানডে অধিনায়ক। এখন সাত জুলাই শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে তার খেলা নিয়ে খুব একটা সংশয় নেই। অপরপ্রান্তে ১৩ বলে ৪ রানে অপরাজিত ছিলেন সাদমান ইসলাম।

এর আগে প্রথম ইনিংসে সাকিব (৭৪) সাইফ (৬৫), শান্ত (৫২), মাহমুদউল্লাহর (৪০) ওপর ভর করে বাংলাদেশ দল সংগ্রহ করেছিল ৩১৩ রান।


অন্যান্য সংবাদ