মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বে করোনায় প্রাণ গেল ১৩০০ জনের, শনাক্ত সাড়ে ৫ লাখ

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : May 28, 2022
করোনায় প্রাণ গেল আরও ১ হাজার ৩০০ জনের, শনাক্ত প্রায় সাড়ে ৫ লাখ

অনেক দেশ করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে পারলেও এখন পর্যন্ত বিশ্ব থেকে পুরোপুরে শেষ হয়নি করোনা মহামারি। এখনও মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিনিয়ত ওঠা-নামা করছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৯৬১ জন।

এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৯ হাজার ৫০২ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৫৩ কোটি ৭ লাখ ৮৪ হাজার ১৬২ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ লাখ ২৩ হাজার ৩৫৪ জন। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৬৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, সুস্থ ও মৃত্যুর হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট থেকে শনিবার (২৮ মে) এ তথ্য জানা গেছে।

গত একদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৭০ জন এবং মারা গেছেন ১ জন। পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩২ লাখ ৭০ হাজার ৮৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬৯ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৬১৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৩ লাখ ১৫ হাজার ২৯২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৭৮৪ জনের।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ২৩৩ জন এবং মারা গেছেন ২৬৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার ৮৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৩১ হাজার ২১৮ জন মারা গেছেন।


অন্যান্য সংবাদ