রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঢাবির মতো সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেবে বিএনপি: মির্জা ফখরুল

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : May 27, 2022

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো ব্যক্তি কিংবা দলকে ক্ষমতায় বসাতে নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নেমেছে তাদের দল। তিনি বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না নেতাকর্মীরা। এদিকে, অন্য এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, আন্তর্জাতিক সমর্থন হারানোর পাশাপাশি সরকারের ক্ষমতায় থাকার সব পথ বন্ধ।

শুক্রবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবে বিএনপির আয়োজিত তত্ত্ববধায়ক সরকারে অধীনে নির্বাচন বিষয়ে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রকামী ছাত্রদের উপর হামলা করেছে ছাত্রলীগ কর্মীরা, হাইকোর্টের ভেতরে গিয়েও হামলা চালানো হয়েছে, আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটানো হবে, তার অভিযোগ পদ্মা সেতুতে দুর্নীতির মাধ্যমে জনগণেরর টাকা লুট করেছে আওয়ামী লীগ সরকার।

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।


অন্যান্য সংবাদ