রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় নিহত অন্তত ৫০

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : May 24, 2022

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। গত রোববার (২২ মে) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো প্রদেশের রান শহরের আশেপাশে সন্ত্রাসীদের হামলায় বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

রয়র্টাসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা এবং বিশেষ করে বোরনো প্রদেশটি জঙ্গিগোষ্ঠী বোকো হারামের নেতৃত্বে বিদ্রোহের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। জাতিসংঘ বলছে, গত এক দশকেরও বেশি সময়ে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় সাড়ে তিন লাখ মানুষ বিভিন্ন হামলা এবং হামলা পরবর্তী মানবিক সংকটে মারা গেছে।

এদিকে হামলার বিষয়ে নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল অনিয়েমা নওয়াচুকউ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে, স্থানীয় বাসিন্দারা গত রোববার হওয়া সর্বশেষ এই হামলার জন্য বোকো হারামকে দায়ী করেছে।

পশ্চিম আফ্রিকার অন্যতম বৃহৎ দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ডাকাতি, হত্যা, লুটপাট, স্কুলের শিক্ষার্থীদের বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধ প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। এসব অপরাধ বন্ধে নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদেক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।


অন্যান্য সংবাদ