রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

১১ বছর সেরিআর শিরোপা পুনরুদ্ধার এসি মিলানের

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : May 23, 2022

অবশেষে ১১ বছরের প্রতিক্ষার অবসান ঘটিয়ে ইতালিয়ান লিগ সেরিআর শিরোপা পুনরুদ্ধার করেছে এসি মিলান। চ্যাম্পিয়ন হতে সান সিরোর দলটির প্রয়োজন ছিল কেবলই ড্র, তবে শুধুই হার এড়ানো নয় রীতিমতো রাজকীয় ঢঙেই শিরোপা জিতলো এসি মিলান।

প্রতিপক্ষ সাসসুওলোকে ৩-০ গোলে উড়িয়ে দুর্দান্ত এক জয় দিয়েই শিরোপা উল্লাসে মাতে রোজোনেরিরা। জোড়া গোল করেছেন ফরাসি স্ট্রাইকার অলিভার জিরু। ম্যাচের অপর গোলটি করেছেন ফ্রাঙ্ক কেসি। তিনটি গোলেরই জোগান দিয়েছেন পর্তুগিজ মিডফিল্ডার রাফায়েল লিয়াও।

রোববার সিরিআর শেষ রাউন্ডের ম্যাচে সাসসুওলোর মাঠে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের ১৭ ও ৩২ মিনিটে জোড়া গোল করে মিলানকে শিরোপা আরও কাছে নিয়ে যান জিরু। পাঁচ মিনিট বাদেই ফ্রাঙ্ক কেসির গোল বড় জয়ের পাশাপাশি মিলানের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে।

সবশেষে ২০১০-১১ মৌসুমে স্কুদেত্তো জিতেছিল মিলান। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের সঙ্গে শিরোপা সংখ্যার ব্যবধানও কমালো দলটি। সিরিআর লিগে এসি মিলান ও ইন্টার মিলানের শিরোপা সংখ্যা এখন ১৯টি করে। সর্বাধিক ৩৬টি শিরোপা নিয়ে সবার উপরে রয়েছে জুভেন্টাস।

চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের শিরোপা উৎসবের রাতে ঘরের মাঠে সাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারিয়ে লিগ রানার্সাপ হয়েছে ইন্টার মিলান।


অন্যান্য সংবাদ