রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ইপিএল শিরোপা জিতলো ম্যান সিটি

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : May 22, 2022

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচে ম্যানচেস্টার সিটি জিতলেই চ্যাম্পিয়ন, এই ছিলো সহজ সমীকরণ। তবে তাদের সেই আশাকে রুদ্ধ করে রেখেছিল অ্যাস্টন ভিলা। ৭৫ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে থেকে পেপ গার্দিওয়ালার দলকে চাপে ফেলে। তবে এর পরের ৬ মিনিটের ঝড়ে দারুণভাবে ম্যাচে ফিরে আসে ম্যানচেস্টার সিটি। ইতিহাদের মাঠে শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে গার্দিওয়ালার শিষ্যরা।

এই জয়ে ৩৮ ম্যাচ থেকে ৯৩ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা জিতে ম্যানসিটি। অন্যদিকে সমান ম্যাচ খেলে ৯২ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয় লিভারপুল। শেষ ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে উলভসকে।

নিজেদের মাঠে ৩৭ মিনিটে অ্যাস্টন ভিলা এগিয়ে যায় । সতীর্থের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন ম্যাটি ক্যাশ। ঝাঁপিয়ে পড়েও বল স্পর্শ করলেও গোল বাঁচাতে পারেননি গোলকিপার এদেরসন।বিরতির পর শুরুর থেকে আক্রমণ করেও সমতায় ফিরতে পারেনি ম্যান সিটি। বরং ৬৯ মিনিটে ফিলিপে কৌতিনিয়োর গোল করে সিটিকে আরও পিছিয়ে দেন।

দুই গোলে পিছিয়ে থেকে সিটির ঝলক শুরু। ৭৫ মিনিটে রাহিম স্টার্লিংয়ের ক্রসে দারুণ হেডে ব্যবধান কমান ইলকাই গুনদোগান। দুই মিনিট পরই সমতায় ফেরে সিটি। জিনচেঙ্কোর এসিস্টে বক্সের বাইরে ধরে নিখুঁত শটে জাল কাঁপান রদ্রি।

৮১ মিনিটে জয়সূচক গোলও আসে। কেভিন ডে ব্রুইনের পাসে টোকায় জালে জড়ান গুনদোগান। গ্যালারিতে তখন ম্যান সিটির সমর্থকদের উল্লাস। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে ম্যানচেস্টার সিটি শিরোপা উৎসব করেছে।


অন্যান্য সংবাদ