সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দ্বিতীয় ধাপের ইউপি ভোটে ১৭ দল

নিজস্ব প্রতিবেদক / ৮০ জন দেখেছেন
আপডেট : October 18, 2021

সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। আর এ নির্বাচনে দেশের নিবন্ধিত ১৭টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

সবচেয়ে কম প্রার্থী দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী ঐক্যজোট।

রোববার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টায় এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান। মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে একটি প্রতিবেদনও গণমাধ্যমকে পাঠিয়েছেন তিনি।

ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- বাংলাদেশ আওয়ামী লীগ চেয়ারম্যান পদে ৮৩৮জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩৬৮ জন, জাতীয় পার্টি ১০৭ জন, জাতীয় পার্টি-জেপি ৩ জন, কংগ্রেস ৭ জন, জাকের পার্টি ৪৯ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল ২৬ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ৫ জন, বাংলাদেশের সাম্যবাদী দল ৩ জন, গণতন্ত্রী পার্টি ২ জন, বাসদ ২ জন, বাংলাদেশ খেলাফত মজলিশ ৩ জন, খেলাফত মজলিশ ২ জন, জমিয়তে উলামায়ে ইসলাম ১ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৫ জন, ইসলামী ঐক্যজোট ১ জন ও ন্যাশনাল পিপলস পার্টি ৩ জন প্রার্থী দিয়েছে।

এছাড়া স্বতন্ত্র থেকে চেয়ারম্যানে পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ হাজার ৬৫৫ জন। সবমিলিয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ হাজার ৮৩ জন।

তফসিল অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপিতে ভোট হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল রোববার। বাছাই হবে ২১ অক্টোবর। বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ সময় ২৪ অক্টোবর। আর আপিল নিষ্পত্তির সময় শেষ ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দের সময় ২৭ অক্টোবর।

এসব ইউপিতে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯ হাজার ৫৬১ জন। আর সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৮ হাজার ১৪৯ জন প্রার্থী।

 


অন্যান্য সংবাদ