মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

আইপিএলে সাকিব পারলেও অনিশ্চিত মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক / ১৮৩ জন দেখেছেন
আপডেট : September 13, 2021

করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে। এই পর্ব খেলতে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন সাকিব আল হাসান, তবে ভিসা জটিলতায় এখনো যেতে পারেননি মোস্তাফিজুর রহমান।

সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। বিশ্বসেরা অলরাউন্ডার রোববার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা ত্যাগ করেন। মোস্তাফিজেরও তার সঙ্গে যাওয়ার কথা ছিল। কিন্তু আটকে গেছেন ভিসা জটিলতার কারণে।

একটি গণমাধ্যমকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন মোস্তাফিজ, ‘আরব আমিরাতে যাওয়ার বিষয়টি এখনো ঠিক হয় নাই, কবে নাগাদ যেতে পারব তাও নিশ্চিত না।’

স্থগিত হওয়া আইপিএলে সাকিবের পারফরম্যান্স ছিল হতশ্রী। তিন ম্যাচে সুযোগ পেয়েছিলেন; কিন্তু কাজে লাগাতে পারেননি। ব্যাট হাতে ৩৮ রান, বল হাতে নিয়েছেন দুই উইকেট।

তবে নতুন দল রাজস্থানের হয়ে মোস্তাফিজের পারফরম্যান্স ছিল দেখার মতো। সাত ম্যাচ উইকেট পেয়েছেন ৮টি। বোলিংয়ে ছিলেন মিতব্যয়ী। সম্প্রতি ঘরের মাঠে শেষ হওয়া অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের বিপক্ষে ছিলেন দুর্দান্ত।


অন্যান্য সংবাদ