রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

গণপরিবহনে আসনের অতিরিক্ত ভাড়া এবং যাত্রী নেওয়া যাবে না : বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক / ৮৭ জন দেখেছেন
আপডেট : August 10, 2021

 

লকডাউন ওঠার পর চালু হওয়া গণপরিবহনে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। এছাড়া কোনো বাসে দাঁড় করিয়ে যাত্রী বহন না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ।

সোমবার রাতে এক নির্দেশনায় বিআরটিএ বলছে, গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

আগের সরকার নির্ধারিত ভাড়ায় গণপরিবহন চলবে। ৬০ শতাংশ বেশি ভাড়া নেওয়ার নিয়ম আর কার্যকর থাকছে না।

বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সব নিয়ম মেনে চলতে হবে। তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনায় বলা হয়েছে, যাত্রী, চালক, সুপারভাইজার, কন্ডাক্টর, হেল্পার কাম ক্লিনার এবং টিকেট বিক্রয় কেন্দ্রের কর্মীদের মাস্ক পরা নিশ্চিত করতে হবে। তাদের জন্য প্রয়োজনীয় মাস্ক ও সেনিটাইজারের ব্যবস্থা করতে হবে।

বাস যাত্রার শুরু ও শেষে যানবাহন পরিচ্ছন্ন করতে হবে। জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। এছাড়া যাত্রীদের হাতব্যাগ, মালপত্র জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে মালিকদের।


অন্যান্য সংবাদ