রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ব্রিটেনের লাল তালিকায় বাংলাদেশ

আর্ন্তজাতিক ডেস্ক / ১০১ জন দেখেছেন
আপডেট : August 5, 2021

করোনাভাইরাসের বিস্তার রোধে আন্তর্জাতিক ভ্রমণের লাল তালিকায় বাংলাদেশসহ বিশ্বের ৫৯টি দেশকে অন্তর্ভুক্ত করছে যুক্তরাজ্য। লাল তালিকায় থাকা দেশগুলোতে যুক্তরাজ্যের নাগরিকদের ভ্রমণে বিধি-নিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। বুধবার দেশটির সরকারি ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকায় বাংলাদেশ থেকে গেলেও বাদ পড়েছে ভারত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। লাল থেকে বাদামি তালিকায় ঠাঁই পেয়েছে ওই চার দেশ। এর ফলে এই দেশের নাগরিকরা যুক্তরাজ্য সফর করতে পারবেন। তবে তাদেরকে যুক্তরাজ্যে যাওয়ার তিন দিন আগে করোনা শনাক্ত পরীক্ষা করতে হবে এবং দেশটিতে পৌঁছার পর ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া পৌঁছার দুই থেকে আট দিনের মধ্যে করোনা শনাক্ত পরীক্ষা করতে হবে।

লাল তালিকায় থাকা দেশগুলোর প্রসঙ্গে বলা হয়েছে, গত ১০ দিনের মধ্যে এই তালিকাভুক্ত দেশগুলোতে যারা থাকবেন তারা কোনোভাবেই যুক্তরাজ্য ভ্রমণ করতে পারবেন না। তবে ব্রিটিশ ও আইরিশ এবং যুক্তরাজ্যে যাদের বসবাসের অনুমতি আছে তারা লাল তালিকাভুক্ত দেশ থেকে ব্রিটেন ভ্রমণ করতে পারবেন।


অন্যান্য সংবাদ